নবীন দৃষ্টি নয়নে তাহার এনে দাও অকলঙ্ক।
সম্মুখ-পানে নবযুগ আজি মেলুক উদার চিত্র।
এসো নতুন করি বরণ,
তোমাদের আগমনে ধন্য হোক এ ভুবন।
আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো একাদশের নতুন শিক্ষার্থীদের "ওরিয়েন্টেশন প্রোগ্রাম - ২০২৩"
আজকের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ লে. কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে আজকের আয়োজনের।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd